সব ফিচার

লাইন যত লম্বাই হোক, কাউন্টার থামবে না

স্ক্যান করুন, এক বিলে একাধিক উপায়ে টাকা নিন, রসিদ দিন। ইন্টারনেট চলে গেলেও বিক্রি চলবে।

যা যা করা যায়

  • বারকোডে বিল

    বারকোড স্ক্যানার ব্যবহার করুন বা নাম দিয়ে খুঁজুন। হোল্ড, ছাড় আর পেমেন্টের কিবোর্ড শর্টকাট আছে।

  • একসাথে কয়েকটা বিল

    প্রতিটি গ্রাহক আলাদা ট্যাবে রাখুন, অথবা বিল হোল্ড করে পরে শেষ করুন।

  • এক বিলে একাধিক পেমেন্ট

    নগদ, কার্ড, বিকাশ, নগদ অ্যাপ, রকেট, গিফট কার্ড, পয়েন্ট, স্টোর ক্রেডিট বা বাকি, যেভাবে খুশি মিলিয়ে।

  • ছাড় ও অফার

    পণ্যে, পুরো বিলে, কুপনে, অথবা নিজে থেকে বসা প্রমোশন। দাম বদলাতে অনুমতি লাগে।

  • ফেরত ও বদল

    চালান থাকুক বা না থাকুক। বিক্রি বাতিল করতে ম্যানেজারের অনুমোদন লাগে।

  • শিফট ও টাকা গোনা

    শুরুর টাকা দিয়ে খুলুন, টাকা আসা-যাওয়া লিখুন, শেষে নোট গুনুন। গরমিল হলে ম্যানেজারের PIN লাগে।

  • রসিদ

    ৮০ মিমি ও ৫৮ মিমি থার্মাল কাগজে বা A4 চালানে, QR কোড আর পুনরায় প্রিন্টসহ।

  • বাকিতে বিক্রি

    নির্দিষ্ট গ্রাহককে আপনার ঠিক করা সীমার মধ্যে বাকিতে দিন।

  • ইন্টারনেট ছাড়া বিক্রি

    বিল ডিভাইসে জমা থাকে, সংযোগ ফিরলে ক্রম অনুযায়ী চলে যায়, দুইবার ওঠে না।

জেনে রাখুন

  • ইন্টারনেট ছাড়া নগদ, কার্ড, বিকাশ, নগদ অ্যাপ আর রকেট নেওয়া যায়। কুপন, গিফট কার্ড, পয়েন্ট, স্টোর ক্রেডিট, বাকিতে বিক্রি আর হোল্ডের জন্য সংযোগ লাগবে।
  • পণ্য জমা হওয়ার জন্য অনলাইনে থাকা অবস্থায় একবার POS খুলতে হবে। ডিভাইসে ৬,০০০ পণ্য আর ২,০০০ গ্রাহক পর্যন্ত থাকে।
  • ইন্টারনেট ছাড়া করা বিলের নম্বর আর চূড়ান্ত মোট sync হওয়ার সময় ঠিক হয়।

সাধারণ প্রশ্ন

ইন্টারনেট ছাড়া কি DokanDesk চলে?

হ্যাঁ। অনলাইনে থাকা অবস্থায় একবার POS খুললে পণ্যগুলো ডিভাইসে জমা হয়। এরপর ইন্টারনেট গেলেও নগদ, কার্ড, বিকাশ, নগদ অ্যাপ আর রকেটে বিল করা যায়। সংযোগ ফিরলে বিলগুলো ক্রম অনুযায়ী চলে যায়, দুইবার ওঠে না। কুপন, গিফট কার্ড, পয়েন্ট, স্টোর ক্রেডিট, বাকিতে বিক্রি আর হোল্ডের জন্য সংযোগ লাগবে।

POS চালাতে কী কী লাগবে?

ব্রাউজারসহ একটা ফোন, ট্যাব বা কম্পিউটার। বারকোড স্ক্যানার থাকলে ভালো, না থাকলেও চলে। রসিদ ৮০ মিমি বা ৫৮ মিমি থার্মাল কাগজে, অথবা A4 ইনভয়েস হিসেবে প্রিন্ট হয়।

একটা বিল কি কয়েকভাবে পরিশোধ করা যায়?

হ্যাঁ। একই বিলে নগদ, কার্ড, বিকাশ, নগদ অ্যাপ, রকেট, গিফট কার্ড, পয়েন্ট, স্টোর ক্রেডিট বা বাকি মিলিয়ে নেওয়া যায়।

ক্যাশিয়ার কি দাম বদলাতে বা বিক্রি বাতিল করতে পারে?

অনুমতি ছাড়া না। দাম বদলাতে অনুমতি লাগে, বিক্রি বাতিল করতে ম্যানেজারের অনুমোদন লাগে, আর শিফট শেষে টাকার গরমিল হলে ম্যানেজারের PIN লাগে।

এর সাথে যা কাজ করে

ফ্রি টুল

অ্যাকাউন্ট ছাড়াই ব্যবহার করুন।

নিজের দোকানে চালিয়ে দেখুন

শুরু করতে কার্ড লাগে না। আগে দেখে নিতে চাইলে ডেমো চান।