প্রাইভেসি পলিসি

সর্বশেষ আপডেট: নভেম্বর ২০২৬

DokanDesk কী তথ্য সংগ্রহ করে এবং তা কীভাবে ব্যবহার করা হয়, এই পলিসিতে সেটা বলা আছে।

যে তথ্য আমরা সংগ্রহ করি

  • অ্যাকাউন্টের তথ্য: সাইন আপের সময় দেওয়া নাম, ইমেইল, ফোন নম্বর ও ব্যবসার তথ্য।
  • দোকানের তথ্য: সেবায় আপনার রাখা পণ্য, বিক্রি, কাস্টমার, হিসাব ও কর্মীর তথ্য।
  • বিলিং তথ্য: প্ল্যান, ইনভয়েস ও পেমেন্টের রেফারেন্স। কার্ড ও ওয়ালেটের তথ্য পেমেন্ট গেটওয়ে সামলায়, আমরা রাখি না।
  • কারিগরি তথ্য: নিরাপত্তা ও সমস্যা সমাধানের জন্য লগ ইন সেশন, ডিভাইস ও ব্যবহারের লগ।

যেভাবে ব্যবহার করি

সেবা দেওয়া ও নিরাপদ রাখা, সাবস্ক্রিপশনের পেমেন্ট নেওয়া, অ্যাকাউন্ট ও বিলিংয়ের নোটিশ পাঠানো এবং পণ্য উন্নত করার জন্য।

শেয়ার করা

আমরা আপনার তথ্য বিক্রি করি না। শুধু সেবা চালাতে প্রয়োজনীয় প্রতিষ্ঠানের সাথে (হোস্টিং, ইমেইল, পেমেন্ট গেটওয়ে) অথবা আইনের প্রয়োজনে শেয়ার করা হয়।

সংরক্ষণ ও নিরাপত্তা

অ্যাকাউন্ট চালু থাকা পর্যন্ত এবং তার পরে সীমিত সময় দোকানের তথ্য রাখা হয়। প্রতিটি দোকানের তথ্য আলাদা রাখা হয় এবং আদান-প্রদানের সময় এনক্রিপ্ট করা থাকে।

আপনার পছন্দ

আপনি রিপোর্ট export করতে, প্রোফাইল বদলাতে অথবা সাহায্যের পাতার মাধ্যমে অ্যাকাউন্ট মুছে ফেলার অনুরোধ করতে পারবেন।