আপনার দোকান অনলাইনে, একই স্টকে
অনলাইন অর্ডার কাউন্টারের বিক্রির পাশেই আসে আর একই স্টক থেকে কমে, তাই একটা জিনিস দুইবার বিক্রি হয় না।
যা যা করা যায়
ফ্রি সাবডোমেইন বা নিজের ডোমেইন
প্রতিটা দোকান একটা ফ্রি ওয়েব ঠিকানা পায়। নিজের ডোমেইন যুক্ত করলে SSL আমরা ঠিক করে দিই।
পণ্যের তালিকা ও খোঁজা
ক্যাটাগরি, ব্র্যান্ড, সার্চ আর প্রতিটা পণ্যের ভ্যারিয়েন্টসহ আলাদা পাতা।
কার্ট ও চেকআউট
ক্রেতা পাসওয়ার্ড বা এককালীন কোড দিয়ে ঢোকেন, ঠিকানা রাখেন আর আগের অর্ডার দেখেন।
ক্যাশ অন ডেলিভারি ও অনলাইন পেমেন্ট
ক্যাশ অন ডেলিভারি, বিকাশ চেকআউট বা SSLCommerz, টাকা যায় আপনার নিজের মার্চেন্ট অ্যাকাউন্টে।
কুরিয়ার ডেলিভারি
অর্ডার থেকেই Pathao, RedX বা Steadfast বুক করুন, ডেলিভারির অবস্থা দেখুন।
ক্যাশ অন ডেলিভারির হিসাব
কোন কুরিয়ার কত টাকা দিল লিখে রাখুন, হিসাবে নিজে থেকে ওঠে।
ডেলিভারি চার্জ
এলাকা ধরে চার্জ, অথবা ঢাকার ভেতরে ও বাইরে আলাদা রেট, ওজন অনুযায়ী বাড়তি আর নির্দিষ্ট টাকার ওপরে ফ্রি।
কাউন্টারের একই স্টক
যে শাখা থেকে পাঠানো হবে সেখানে স্টক আটকে রাখা হয়, প্যাক হলে কমে, বাতিল হলে ফেরত আসে।
অর্ডার ট্র্যাকিং
ক্রেতা অর্ডার নম্বর আর ফোন নম্বর দিয়ে অর্ডারের খবর দেখেন।
পাতা, ব্যানার ও ব্লগ
সেকশন দিয়ে হোম পেজ সাজান, ব্যানার, পাতা আর ব্লগ লিখুন।
অনলাইনেও কুপন ও অফার
অনলাইন চেকআউটেও কুপন আর প্রমোশন চলে।
সার্চ আর বিজ্ঞাপনের জন্য তৈরি
সাইটম্যাপ, Google-এর জন্য পণ্যের তথ্য, Google Tag Manager আর Meta Pixel।
জেনে রাখুন
- নিজের ডোমেইন সব প্ল্যানে নেই। অনলাইন দোকান থাকা সব প্ল্যানে ফ্রি সাবডোমেইন পাওয়া যায়।
- অনলাইন পেমেন্ট যায় আপনার নিজের বিকাশ আর SSLCommerz মার্চেন্ট অ্যাকাউন্টে, যেগুলো তাদের কাছ থেকে খুলতে হয়।
- ক্রেতাদের রিভিউ, উইশলিস্ট আর কার্টে ফেলে যাওয়া পণ্যের রিমাইন্ডার এখনো নেই।
সাধারণ প্রশ্ন
দোকানের জন্য কি আলাদা ওয়েবসাইট লাগবে?
না। DokanDesk-এর সাথেই ফ্রি সাবডোমেইনে অনলাইন দোকান পাবেন, আর যে প্ল্যানে আছে সেখানে নিজের ডোমেইনও যুক্ত করা যায়। SSL আমরা ঠিক করে দিই।
অনলাইন ক্রেতারা কীভাবে টাকা দিতে পারেন?
ক্যাশ অন ডেলিভারি, বিকাশ চেকআউট আর SSLCommerz। অনলাইন পেমেন্ট যায় আপনার নিজের মার্চেন্ট অ্যাকাউন্টে।
কোন কোন কুরিয়ার চলে?
Pathao, RedX আর Steadfast। অর্ডার থেকে ডেলিভারি বুক করে অবস্থা দেখুন, অথবা নিজেই ডেলিভারি দিন।
অনলাইন অর্ডারে কি স্টক এলোমেলো হবে?
না। অনলাইন আর কাউন্টার একই স্টক থেকে চলে। অনলাইন অর্ডারে পাঠানোর শাখায় স্টক আটকে থাকে, প্যাক হলে কমে, বাতিল হলে ফেরত আসে।
এর সাথে যা কাজ করে
ফ্রি টুল
অ্যাকাউন্ট ছাড়াই ব্যবহার করুন।
নিজের দোকানে চালিয়ে দেখুন
শুরু করতে কার্ড লাগে না। আগে দেখে নিতে চাইলে ডেমো চান।