ব্যবহারের গাইড / শুরু করা
শাখা বা গুদাম যোগ করুন
নতুন জায়গা যোগ করে সেখানে কাউন্টার দিন।
জায়গার তালিকা খুলুন
মেনু থেকে Branch/Warehouses চাপুন।

জায়গা যোগ করুন
Add location চাপুন। চিহ্নিত ঘরগুলো পূরণ করুন: Location Name, ঠিকানা, Mobile আর চালান ও রসিদের লেআউট। Submit চাপুন।

সেখানে কাউন্টার দিন
Settings থেকে Registers খুলে নতুন শাখার জন্য New register চাপুন।
কর্মী সেখানে দিন
Team & Roles-এ কর্মীর পেনসিল আইকনে চেপে Branches বাছুন।
জেনে রাখুন
- গুদামও শাখার মতো একইভাবে যোগ হয়।
- মেনুর পাশে Upgrade দেখালে আপনার প্ল্যানে একটাই জায়গা আছে। Subscription & Billing-এ প্ল্যান মিলিয়ে দেখুন।
ছবিগুলো একটি উদাহরণ দোকানের। Dashboard ইংরেজিতে। প্ল্যান ও অনুমতি অনুযায়ী আপনার পর্দা সামান্য আলাদা হতে পারে।
এখনো আটকে আছেন? কী হয়েছে জানান, আমরা সাহায্য করব। যোগাযোগ করুন