ব্যবহারের গাইড / শুরু করা

দোকান খুলুন

স্টোর তৈরি, প্ল্যান বাছাই আর মালিকের অ্যাকাউন্ট।

  1. ব্যবসার তথ্য দিন

    dokandesk.com-এ গিয়ে দোকান খোলা বেছে নিন। Store / Company Name-এ দোকানের নাম লিখুন, ব্যবসার ধরন বাছুন, আর মুদ্রা, দেশ ও সময় অঞ্চল দেখে নিন। তারপর Next: Setup Domain চাপুন।

    প্রথম ধাপ, দোকানের নাম আর ব্যবসার ধরন।
  2. দোকানের ঠিকানা বাছুন

    দোকানের নাম থেকে DokanDesk একটা ঠিকানা প্রস্তাব করে। চাইলে ছোট হাতের ইংরেজি অক্ষর, সংখ্যা আর হাইফেন দিয়ে বদলে নিন। Available! দেখলে Next: Choose Plan চাপুন।

    দোকানের ঠিকানা পাওয়া গেছে দেখানো ধাপ।
  3. প্ল্যান বাছুন

    পছন্দের প্ল্যানে Choose Plan চাপুন, তারপর Next: Account Details। প্ল্যান পরে যেকোনো সময় বদলানো যায়।

  4. অ্যাকাউন্ট তৈরি করুন

    নাম, ইমেইল আর অন্তত ৮ অক্ষরের পাসওয়ার্ড দিন। শর্তে সম্মতির ঘরে টিক দিন। এখনই বিল করে দেখতে চাইলে Add sample products-এ টিক দিন। তারপর Launch My POS Store চাপুন।

    নাম, ইমেইল, পাসওয়ার্ড আর নমুনা পণ্যের ঘর।
  5. ইমেইল নিশ্চিত করুন

    সাইন আপ করলে একটা link পাঠানো হয়। সেটা খুলে ইমেইল নিশ্চিত করুন। না পেলে dashboard-এর হলুদ দাগে Resend email চাপুন।

জেনে রাখুন

  • নমুনা পণ্য পরে মুছে ফেলা যায়।
  • ফ্রি প্ল্যান বা ফ্রি ট্রায়াল শুরু করতে কার্ড লাগে না।

ছবিগুলো একটি উদাহরণ দোকানের। Dashboard ইংরেজিতে। প্ল্যান ও অনুমতি অনুযায়ী আপনার পর্দা সামান্য আলাদা হতে পারে।

এখনো আটকে আছেন? কী হয়েছে জানান, আমরা সাহায্য করব। যোগাযোগ করুন