ব্যবহারের গাইড / শুরু করা
প্ল্যান বদলান ও টাকা দিন
প্ল্যান দেখা, বাড়ানো, কমানো আর ইনভয়েস পরিশোধ।
বিলিং খুলুন
Settings থেকে Subscription & Billing খুলুন। এখানে আপনার প্ল্যান, ব্যবহার আর ইনভয়েস দেখা যায়।
নতুন প্ল্যান বাছুন
Change plan চেপে পছন্দের প্ল্যানে Upgrade বা Downgrade চাপুন।
টাকা দিন
Billing cycle আর Payment method বাছুন: bKash, SSLCommerz বা Stripe। Continue চেপে পেমেন্ট পাতায় যান। শেষে DokanDesk-এ ফিরে আসবেন।
খোলা ইনভয়েস পরিশোধ করুন
Invoices-এ Pay চেপে মাধ্যম বাছুন, টাকার অঙ্ক নিশ্চিত করুন।
দরকার হলে বাতিল করুন
Cancel subscription চেপে Cancel at period end বাছুন। মেয়াদ শেষ হওয়ার আগে Resume করা যায়।
জেনে রাখুন
- Upgrade টাকা দেওয়ার সাথে সাথে চালু হয়, মেয়াদের বাকি দিনের টাকাই লাগে।
- Downgrade মেয়াদ শেষে চালু হয়। ছোট প্ল্যানের সীমার বেশি ব্যবহার করলে আগে বাড়তিগুলো সরান।
- টাকা দিতে দেরি হলে প্রথমে সতর্কতা আসে, তারপর দোকান শুধু দেখা যায়, পরে বন্ধ হয়ে যায়। ডেটা নিরাপদ থাকে, টাকা দিলে আবার চালু হয়।
এখনো আটকে আছেন? কী হয়েছে জানান, আমরা সাহায্য করব। যোগাযোগ করুন