ব্যবহারের গাইড / POS ও বিল

বিল করুন

পণ্য যোগ, গ্রাহক বাছাই আর টাকা নেওয়া।

  1. পণ্য যোগ করুন

    শিফট খোলা থাকলে পণ্যে চাপুন, বারকোড স্ক্যান করুন, অথবা স্ক্যানের ঘরে নাম বা SKU লিখে Enter চাপুন।

    কার্টে পণ্যসহ POS।
  2. পরিমাণ বদলান

    সারিতে - আর + ব্যবহার করুন, অথবা সংখ্যায় চেপে লিখুন। ডাস্টবিন আইকনে সারি মোছে, Clear পুরো বিল খালি করে।

  3. চাইলে গ্রাহক বাছুন

    Customer ঘরে নাম বা ফোন দিয়ে খুঁজুন। পাশের আইকনে নতুন গ্রাহক যোগ হয়। না বাছলে সাধারণ (walk-in) বিক্রি হয়।

    গ্রাহকের বিলসহ POS।
  4. একসাথে অন্যজনকেও দেখুন

    New order চেপে নতুন ট্যাব খুলুন। প্রতিটি ট্যাবের বিল আলাদা থাকে।

  5. টাকা নিন

    ঠিক নগদ টাকার জন্য Cash (F10) চাপুন, আলাদা পর্দা আসে না। অন্য যেকোনো পেমেন্টে Pay (F9) চাপুন।

জেনে রাখুন

  • POS থেকে বের হতে উপরের Dashboard-এ চাপুন।
  • Clear চাপলে জিজ্ঞেস না করেই বিল খালি হয়ে যায়।

ছবিগুলো একটি উদাহরণ দোকানের। Dashboard ইংরেজিতে। প্ল্যান ও অনুমতি অনুযায়ী আপনার পর্দা সামান্য আলাদা হতে পারে।

এখনো আটকে আছেন? কী হয়েছে জানান, আমরা সাহায্য করব। যোগাযোগ করুন