ব্যবহারের গাইড / শুরু করা

দোকানের তথ্য ঠিক করুন

ব্যবসার তথ্য, রসিদের লেখা, ভ্যাট আর রেজিস্টার।

  1. ব্যবসার প্রোফাইল পূরণ করুন

    Settings থেকে General Settings খুলুন। Business profile-এ দোকানের নাম, BIN, ফোন, ঠিকানা লিখুন আর লোগো দিন। Receipt header আর Receipt footer প্রতিটি রসিদে ছাপা হয়। Save business profile চাপুন।

    সেটিংসে ব্যবসার প্রোফাইলের ফর্ম।
  2. POS কীভাবে চলবে ঠিক করুন

    POS ট্যাবে Receipt paper width, Maximum discount (%), Return window (days) আর বিক্রির পর নিজে থেকে রসিদ ছাপা হবে কিনা ঠিক করুন। Save চাপুন।

    সেটিংসের POS ট্যাব।
  3. ভ্যাটের হার যোগ করুন

    Settings থেকে Taxes খুলুন। Tax Name আর Rate (%) লিখুন, Enable this tax rule চালু করুন, তারপর Create Tax চাপুন।

    করের হার যোগ করার ফর্ম।
  4. দামে ভ্যাট আছে কিনা জানান

    General Settings-এর Tax ট্যাবে যান। তাকের দামে ভ্যাট ধরা থাকলে Product prices include tax (VAT inclusive) চালু করুন, আর Default tax বাছুন।

  5. দরকার হলে রেজিস্টার যোগ করুন

    রেজিস্টার মানে একটা কাউন্টার। Settings থেকে Registers খুলে New register চাপুন। না করলে প্রথম শিফট খোলার সময় একটা নিজে থেকে তৈরি হয়।

জেনে রাখুন

  • এই সেটিংস বদলাতে Manage settings অনুমতি লাগে।

ছবিগুলো একটি উদাহরণ দোকানের। Dashboard ইংরেজিতে। প্ল্যান ও অনুমতি অনুযায়ী আপনার পর্দা সামান্য আলাদা হতে পারে।

এখনো আটকে আছেন? কী হয়েছে জানান, আমরা সাহায্য করব। যোগাযোগ করুন