ব্যবহারের গাইড / POS ও বিল
এক বিলে একাধিক পেমেন্ট
নগদ, কার্ড, মোবাইল পেমেন্ট মিলিয়ে নিন।
পেমেন্ট খুলুন
Pay চাপুন বা F9। শুরুতে পুরো টাকা নগদে ধরা থাকে।

নগদের অঙ্ক বদলান
গ্রাহক নগদে যত দিচ্ছেন লিখুন, অথবা Quick cash বোতাম চাপুন।
অন্য পেমেন্ট যোগ করুন
Card, bKash, Nagad, Rocket বা Gift card চাপুন। Loyalty points, Due / Credit আর Store credit গ্রাহকের জন্য প্রযোজ্য হলে দেখা যায়। নতুন সারিতে বাকি টাকা নিজে থেকে বসে।

মোট মিলিয়ে নিন
সবুজ Change মানে যত টাকা ফেরত দিতে হবে। Balance remaining মানে এখনো পুরো টাকা হয়নি।
শেষ করুন
Complete & Print Receipt চাপুন।
জেনে রাখুন
- টাকা কম থাকলে Due / Credit সারি যোগ না করে শেষ করা যায় না।
- ফেরত শুধু নগদ থেকেই দেওয়া যায়।
ছবিগুলো একটি উদাহরণ দোকানের। Dashboard ইংরেজিতে। প্ল্যান ও অনুমতি অনুযায়ী আপনার পর্দা সামান্য আলাদা হতে পারে।
এখনো আটকে আছেন? কী হয়েছে জানান, আমরা সাহায্য করব। যোগাযোগ করুন