ব্যবহারের গাইড / POS ও বিল
ফেরত, বদল ও বিক্রি বাতিল
মাল ফেরত নেওয়া, বদলে দেওয়া বা বিক্রি বাতিল।
বিক্রিটা খুঁজুন
এগুলো POS থেকে হয় না। Sells থেকে All Sells-এ চালান, গ্রাহক বা ফোন দিয়ে খুঁজে বিক্রিটা খুলুন।

মাল ফেরত নিন
Return চাপুন। Return qty লিখুন, স্টকে ফিরবে কিনা বলুন, Refund method বাছুন, Reason লিখে Record return চাপুন।

মাল বদলে দিন
Exchange চাপুন। কোন মাল ফিরছে আর নতুন কী যাচ্ছে বাছুন। পার্থক্যের টাকা নিন বা ফেরত দিন, তারপর Complete exchange চাপুন।
বিক্রি বাতিল করুন
Void চেপে Reason লিখে Void sale চাপুন। শুধু সম্পন্ন আর ফেরত না হওয়া বিক্রিই বাতিল করা যায়।
চালান ছাড়া ফেরত
Sells থেকে Returns & Credit Notes-এ Receipt-less return চাপুন। এতে সবসময় ম্যানেজারের PIN লাগে।
ক্রেডিট নোট খুঁজুন
প্রতিটি ফেরতে একটা ক্রেডিট নোট (মূসক-৬.৭) তৈরি হয়। Sells থেকে Returns & Credit Notes-এ খুলে Print (A4) চাপুন।
জেনে রাখুন
- সেটিংসের Return window (days) পার হলে ম্যানেজারের PIN লাগে। শুরুতে এটা ৭ দিন।
- নগদ ফেরত ড্রয়ার থেকে যায়, তাই শিফট খোলা থাকতে হবে।
- Return আর Exchange-এ ফেরতের অনুমতি লাগে, Cashier ভূমিকায় শুরুতে সেটা থাকে না।
ছবিগুলো একটি উদাহরণ দোকানের। Dashboard ইংরেজিতে। প্ল্যান ও অনুমতি অনুযায়ী আপনার পর্দা সামান্য আলাদা হতে পারে।
এখনো আটকে আছেন? কী হয়েছে জানান, আমরা সাহায্য করব। যোগাযোগ করুন