ব্যবহারের গাইড / POS ও বিল

ছাড়, কুপন ও অফার

একটা পণ্যে, পুরো বিলে, অথবা নিজে থেকে বসা অফার।

  1. একটা পণ্যে ছাড় দিন

    সারির পেনসিলে চাপুন, অথবা সারি বেছে Enter চাপুন। Discount-এ অঙ্ক লিখুন, Discount ৳ বা Discount % বাছুন, Apply চাপুন।

    সারির দাম আর ছাড় বদলানোর জানালা।
  2. পুরো বিলে ছাড় দিন

    Order discount (F8) চেপে Amount ৳ বা Percent % বাছুন, অঙ্ক লিখে Apply চাপুন।

    পুরো বিলের ছাড়ের জানালা।
  3. কুপন ব্যবহার করুন

    Coupon code-এ কোড লিখে Apply চাপুন। কুপন বানাতে Marketing থেকে Coupons-এ New coupon চাপুন।

  4. অফার নিজে থেকে বসতে দিন

    Marketing থেকে Promotions-এ New promotion দিয়ে বানান। কাউকে কিছু করতে হয় না, বিলে নিজেই বসে যায়।

  5. দাম বদলান

    ছাড়ের একই জানালায় Unit price বদলান। অনুমতি না থাকলে পেমেন্টের সময় ম্যানেজারের PIN লাগে।

জেনে রাখুন

  • সেটিংসের Maximum discount (%)-এর বেশি হাতে দেওয়া ছাড়ে ম্যানেজারের PIN লাগে।
  • কুপনের জন্য ইন্টারনেট লাগে।

ছবিগুলো একটি উদাহরণ দোকানের। Dashboard ইংরেজিতে। প্ল্যান ও অনুমতি অনুযায়ী আপনার পর্দা সামান্য আলাদা হতে পারে।

এখনো আটকে আছেন? কী হয়েছে জানান, আমরা সাহায্য করব। যোগাযোগ করুন