ব্যবহারের গাইড / POS ও বিল
রসিদ প্রিন্ট করুন
থার্মাল রসিদ, A4 চালান আর পুনরায় প্রিন্ট।
বিক্রির পর প্রিন্ট করুন
পেমেন্ট শেষ হলে রসিদ খোলে। 80mm বা 58mm বেছে Print চাপুন।

A4 চালান নিন
A4 invoice চাপলে PDF নেমে আসে।
পুরনো বিক্রি আবার প্রিন্ট করুন
Sells থেকে All Sells-এ বিক্রিটা খুলে Reprint বা Invoice PDF চাপুন।
কী ছাপা হবে ঠিক করুন
General Settings-এর Business profile-এ লোগো, BIN, header আর footer আছে। POS ট্যাবে কাগজের মাপ, ভ্যাটের বিবরণ আর নিজে থেকে প্রিন্ট ঠিক করা যায়।
জেনে রাখুন
- ভ্যাট থাকলে রসিদে TAX INVOICE লেখা থাকে, না থাকলে SALES RECEIPT।
ছবিগুলো একটি উদাহরণ দোকানের। Dashboard ইংরেজিতে। প্ল্যান ও অনুমতি অনুযায়ী আপনার পর্দা সামান্য আলাদা হতে পারে।
এখনো আটকে আছেন? কী হয়েছে জানান, আমরা সাহায্য করব। যোগাযোগ করুন